‘পৌর সার্ভিসেস’ একটি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম যা পৌরসভার রাজস্ব আয়, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পৌরসভাকে আধুনিক ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মিউনিসিপ্যাল সার্পোট ইউনিট (এমএসইউ) এর তত্ত্বাবধানে সকল পৌরসভার জন্য তৈরি করা হয়েছে। এ প্লাটফর্ম এর মাধ্যমে পৌর নাগরিকদের হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট বিলিং ও কালেকশন, ট্রেড লাইসেন্স, পানির বিল (ডায়া ও মিটার) এবং অ-যান্ত্রিক যানবাহনের বিলিং ব্যবস্থা অধিকতর সহজ এবং নাগরিক বান্ধব করা হয়েছে। যার ফলশ্রুতিতে প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা এবং গতিশীল হয়েছে।
পৌরসভা এলাকায় ব্যবসা শুরু বা পরিচালনার জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্সের আবেদন এখন
ঘরে বসেই অনলাইনে করুন। সহজ কয়েকটি ধাপে আবেদন জমা দিন এবং আবেদনের সর্বশেষ
অবস্থা জানুন।
এই প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও সম্পূর্ণ ডিজিটাল।